পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
সন্দীপ সরকার, কলকাতা: পোশাকি নাম সেন্টার অফ এক্সেলেন্স বা COE। তবে ভারতীয় ক্রিকেটের হাঁড়ির খবর রাখেন যাঁরা, তাঁরা বলেন বেঙ্গালুরুর সিওই আসলে একইসঙ্গে গবেষণাগার ও কারখানা। যেখানে ভারতীয় ক্রিকেটের পরিচিত অস্ত্রে শান দেওয়া চলে। পাশাপাশি বাইশ গজে নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের প্রকল্পও চালানো হয় উঠতি প্রতিভাদের নিয়ে। পুরোটাই রুটিন মেনে। বিজ্ঞানভিত্তিক। আধুনিক চিন্তাভাবনায় সম্পৃক্ত। যে সিওই-তে এখন চলছে নতুন অস্ত্র তৈরির প্রস্তুতি। যে অস্ত্র লাল বলের ক্রিকেটে জাতীয় দলের ব্রহ্মাস্ত্রে পরিণত হবে। টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক বিবর্ণ ছবি বদলে দিয়ে…

