বছরভর সোশাল মাতিয়ে দিল এই ভিডিওগুলিই! বছর শেষের দিনে একনজরে এবছরের ভাইরাল ভিডিও
কলকাতা: ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষা। বছরভর নানা ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। নানা ক্ষেত্র থেকেই কোনও বিশেষ মুহূর্ত কিংবা কোনও ব্যক্তি, ছবি বা কীর্তিকলাপ, সোশালে বছরপর মাতিয়ে রাখল কারা। বছর শেষে দেখে নিন সেই তালিকা। মহাকুম্ভের মোনালিসা এবছর মহাকুম্ভ ছিল বিশেষ। রেকর্ডহারে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছিল। সেখানে মোনালিসা নামের এক একটি মেয়ের ছবি ভাইরাল হয়। পরবর্তীতে তার ভিডিও তাঁর চোখের ভাষা আর আত্মবিশ্বাসী উপস্থিতি ভাইরাল হয়ে যায়।লাখো মানুষের ভিড়ের মধ্যেও নজর কাড়েন ইন্দোরের তরুণী ফুল–বিক্রেতা…



