Virat Kohli and Anushka Sharma: ‘ভণ্ড’ বিরুষ্কাকে ছিঃ ছিক্কার নেটদুনিয়ার, শেষে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির সঙ্গেও…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা (Virat Kohli and Anushka Sharma) নিঃসন্দেহে দেশের হেভিওয়েট সেলেব জুটি। কোটি কোটি মানুষের চোখের তারা তাঁরা। সেই বিরুষ্কা ফের একবার সোশ্যাল মিডিয়ার মাইক্রোস্কোপের তলায়! বিমানবন্দরের ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে তুমুল ঝড় উঠেছে। যেখানে দুই সুপার সেলেবের আচরণ, সহানুভূতি এবং ব্যক্তিগত সীমারেখা কেন্দ্রিক তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। নেটপাড়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া এই ভিডিয়োটিতে দেখা গিয়েছে যে, হাই-প্রোফাইল দম্পতি বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির সেলফি তোলার অনুরোধ প্রত্যাখ্যান করে ফিরে যাচ্ছেন।…

)