ICC Corrects Virat Kohli ODI Ranking: আইসিসি-র ক্ষমার অযোগ্য ভুলে ইতিহাস থেকে মুছল বিরাট কোহলির নাম…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ওরফে আইসিসি (ICC) ক্ষমার অযোগ্য ভুল করে নেটপাড়ায় ক্ষোভের আগুন জ্বালিয়ে দিল। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চূড়ান্ত গাফিলতির শিকার হলেন খোদ বিরাট কোহলিই (Virat Kohli)। বিশ্বের সর্কালের অন্যতম সেরা ব্যাটারের নাম ইতিহাস থেকেই মুছে দিল আইসিসি। পরে কোহলি সমর্থকদের প্রবল জনরোষের মুখে পড়ে আইসিসি বাধ্য সেই ভুল বদলে ঠিক করল। আইসিসি-র বিরাট ভুলের শিকার কোহলি বিরাট তাঁর সাম্প্রতিক অসাধারণ ফর্মের কারণেই প্রায় পাঁচ বছর পর প্রথমবারের মতো আইসিসি ওডিআই…
