হাতে ছাতা, জলের বোতল, লন্ডনের রাস্তায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা, ভিডিও ভাইরাল
লন্ডন: ভারত তো বটেই, গোটা ক্রিকেট বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তিনি। কিংবদন্তি ব্যাটার সেই বিরাট কোহলি (Virat Kohli) এই মুহূর্তে ক্রিকেট মাঠ থেকে দূরে আছেন এবং লন্ডনে তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাঁর সঙ্গে স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং সন্তান – কন্যা ভামিকা ও পুত্র আকায় রয়েছে। এবার সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে কোহলিকে হাতে কালো ছাতা এবং জলের বোতল নিয়ে তাঁর স্ত্রী অনুষ্কার সঙ্গে লন্ডনের রাস্তাঘাটে ঘুরতে এবং সেখানকার লোকেদের সঙ্গে কথা বলতে…

