‘জওয়ান এই সময়ের…’, শাহরুখের জাতীয় পুরস্কার জয়ের সপক্ষে মত প্রকাশ বন্ধু বিবেকের
সম্প্রতি ঘোষণা হয়েছে ৭১ তম জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা। এই তালিকায় অন্যান্যদের সঙ্গে নাম থাকে শাহরুখ খানের। বহু বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারে পুরস্কৃত হন তিনি। কিন্তু অনেকেই মনে করছেন, ‘জওয়ান’ ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারে পুরস্কৃত নাও হতে পারতেন। সাধারণ মানুষের মত অনুযায়ী, এর আগে এমন বহু ছবিতে শাহরুখ অভিনয় করেছেন, যেগুলি জাতীয় পুরস্কারই পুরস্কৃত হওয়ার যোগ্য ছিল। ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘দেবদাস’ সহ এমন অনেক সিনেমাই রয়েছে যেখানে শাহরুখ খান দুর্দান্ত অভিনয় করেছিলেন। তাহলে কেন ‘জাওয়ান’…

