হঠাৎ জেগে উঠল আগ্নেয়গিরি, আকাশ ছুঁল ছাইমেঘ, ৩০০-র বেশি বিমান বাতিল, উদ্বেগ বাড়ছে ইন্দোনেশিয়ায়
জাকার্তা: হঠাৎ জেগে উঠল ইন্দোনেশিয়ার মাউন্ট আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি। জ্বালামুখ ফুঁড়ে বেরিয়ে এল লাভার ফোয়ারা। আর তাতেই বিমান পরিষেবা বিঘ্নিত ইন্দোনেশিয়ায়। জাকার্তা-সহ দেশের ছয়টি বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ। ৩০০-র বেশি বিমানের উড়ানে প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি, দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলেছে অগ্ন্যুৎপাত। (Mount Anak Krakatau) জাভা এবং সুমাত্রার মাঝে অবস্থিত সুন্দা জলপ্রণালীর উপর অবস্থিতি মাউন্ট আনাক ক্রাকাতাউ। শুক্রবারই ইঙ্গিত মিলেছিল অগ্ন্যুৎপাত হতে পারে বলে। শেষ পর্যন্ত রবিবার ভোররাত ৩টে বেজে ৫৩ মিনিটে লাভার ফোয়ারা উগরে দেয়…

