Norovirus: আমেরিকায় লাফিয়ে বাড়ছে নোরো ভাইরাস, জানুন কেন এর ভ্যাকসিন তৈরি করা যাচ্ছে না
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা বা এইচএমপিভি নয় এবার আমেরিকায় উত্পাত শুরু করেছে নোরো ভাইরাস। ট্রাম্পের দেশে তা লাফিয়ে বাড়ছে। আক্রান্ত রোগীর প্রবল বমি হচ্ছে, সঙ্গে ডায়রিয়া ও অন্যান্য উপসর্গ। বিপদের বিষয় হল এই ভাইরাসের কোনও টিকা এখনও তৈরি হয়নি। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি বলছে দেশে ইতিমধ্যেই ১০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গোটা দেশে প্রতি বছর প্রায় ২ কোটি মানুষ নোরো ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে কমপক্ষে ১ লাখ মানুষকে হাসপাতালে ভর্তি…

