United Kingdom: ইংল্যান্ডে জনপ্রিয়তম নামের তালিকায় বড়সড় চমক! শীর্ষে রয়েছে ‘মহম্মদ’…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:ইংল্যান্ড এবং ওয়েলসে সদ্যোজাত পুত্রের নাম কী রাখা হচ্ছে যাচ্ছেন? জানলে আপনিও অবাক হতে পারেন আপনি। সকলকে পিছনে ফেলে শীর্ষে উঠে এল ‘মহম্মদ’। ব্রিটেন এবং ওয়েলসে সদ্যোজাত পুত্রের নাম অধিকাংশ রাখা হচ্ছে ‘মহম্মদ’। ২০২৩ সালের জনপ্রিয় নামগুলোর তালিকায় সবার উপরে উঠে এসেছে মহম্মদ। এমনটাই জানা গিয়েছে ব্রিটেন এবং ওয়েলসের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স সূত্রে। সদ্যোজাত কন্যাদের জনপ্রিয় নামের তালিকায় ২০১৬ সাল থেকে শীর্ষে রয়েছে অলিভিয়া। ২০২৩ সালের তালিকায় প্রথম তিনে রয়েছে অলিভিয়া, অ্যামেলিয়া এবং আইলা।…


