Sudan Crisis: যুদ্ধে বিপর্যস্ত সুদান, আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করল ফরাসি এয়ারক্র্যাফট
২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপ হয়েছে সুদানের (Sudan)। গৃহযুদ্ধে এখনও পর্যন্ত ৪১৩ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজারেরও বেশি। এহেন অবস্থায় সুদানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে আটকে পড়া প্রায় ২৭ জন ভারতীয়কে সরিয়ে এনেছে ফ্রান্স (France)। নয়াদিল্লিতে ফরাসি দূতাবাস সোমবার জানিয়েছে যে ভারত সহ ২৮ টি দেশের ৩৮৮ জনকে সরিয়ে আনা হয়েছে। ট্যুইট করে ফরাসি দূতাবাস জানিয়েছে, “ফরাসি ইভাক্যুয়েশনের কার্যক্রম চলছে। গত রাতে দুটি…

