Silver price fall: যুদ্ধের আবহে বাজারে ধস: তলানিতে পৌঁছল রুপোর দাম, মুদ্রাস্ফীতির আশঙ্কা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মূল্যবৃদ্ধিতে রেকর্ড গড়েছিল রুপো। যুদ্ধের আবহেই সেই রূপোর দামই এবার একধাক্কায় কমে গেল ৫০ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, ডলার চাহিদা বাড়ছে। ফলে মার্কিন ফেডারেল ব্যাংকের সুদ কমানোর সম্ভাবনাও কমছে। ফলে রুপোর দামও যখন কমল, তখন অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিতে ঝুঁকি বাড়ল মুদ্রাস্ফীতির। MCX-এ মে মাসে রুপো যা দাম ছিল, তা এখন কমে গিয়েছে প্রায় ৪৮ শতাংশ। ৩০ মার্চ বাজার বন্ধের সময়ে রুপোর দাম ছিল প্রতি কেজি ২,২৯,০৩৩ টাকা। এর আগে, এক কেজি রুপোর দাম পৌঁছে…
