ওয়াটার জেলি থেকে এসপুমা, জল দিয়ে তৈরি এই মজাদার রেসিপিগুলো জানেন!
অনেক নতুন খাবার চেখে দেখেছেন নিশ্চয়ই। ময়দা, ডাল, চাল, মিহি ময়দা, পনির, চিজ, ক্রিম, দুধ, ফল এবং ড্ৰাই ফ্রুইটসের মতো উপকরণ দিয়ে তৈরি করার জন্য অনেক মজার জিনিস রয়েছে। কিন্তু আপনি কি কখনও জল দিয়ে তৈরি কোনও খাবার চেষ্টা করেছেন?এখানে ‘জল দিয়ে তৈরি খাবার’ বলতে সেই জিনিসগুলিকে বোঝানো হয়েছে যার মূল উপাদান হল জল। আজকাল রান্নার ক্ষেত্রে, জলকে জেলি, জেল বা ফোমে রূপান্তরিত করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যেমন ওয়াটার জেলি বা ওয়াটার এসপুমা যা খাবারের টেক্সচার পরিবর্তন করে…

