পঞ্চায়েত ভোটে বিশেষ ভাবে সক্ষমদের পোলিং অফিসার নয়, কমিশনকে নির্দেশ হাইকোর্টের
বিশেষভাবে সক্ষমদের পোলিং অফিসারের দায়িত্ব দেওয়ার থেকে বিরত থাকুক কমিশন। সোমবার এক মামলার প্রেক্ষিতে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন শিক্ষকদের ভোটগ্রহণের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্যের সরকারি শিক্ষকদের একাংশ। জনস্বার্থ মামলা করে শিক্ষানুরাগী যৌথ মঞ্চ। সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ভোটের কাজে প্রতিবন্ধীদের পোলিং অফিসার হিসাবে নিয়োগ করা উচিত কমিশনের। শিক্ষক সংগঠনের অভিযোগ ছিল, পোলিং অফিসার হিসাবে বিশেষ ভাবে সক্ষম শিক্ষকদেরও ডাকা হয়েছিল। শুধু পঞ্চায়েত নয় এর…

