অপরাধে যুক্ত শিশুদের মূলস্রোতে ফেরাতে ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগ রাজ্য সরকারের
ছোটখাটো বা গুরুতর অপরাধের ক্ষেত্রে শিশুদের বিচারব্যবস্থার সম্মুখীন হওয়া কি এড়ানো যেতে পারে? কারণ একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে শিশুরা অপরাধ করার পর বিচারব্যবস্থার মুখোমুখি হলে, তারা এক মানসিক ট্রমার মধ্যে পড়ে। অধিকাংশ ক্ষেত্রে সেই ট্রমা থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। জুভেনাইল জাস্টিস আইনের ৩ (১৫) ধারা প্রয়োগ করে শিশুদের ক্ষেত্রে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব। অপরাধে যুক্ত শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে সামিল হচ্ছে রাজ্য সরকার। রবিবার এই বিষয় নিয়ে একটি আলোচনা সভায় আলোচক…

