Calcutta High Court: “রাজ্য না পারলে আধা সেনা..”, জলাভূমি উদ্ধারে রাজ্যের ভূমিকায় বিরক্ত হাইকোর্ট, কী মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার ?
সৌভিক মজুমদার, কলকাতা: পূর্ব কলকাতায় জলাভূমি উদ্ধারে রাজ্যের ভূমিকায় ফের বিরক্ত হাইকোর্ট। ‘রাজ্য না পারলে আধা সামরিক বাহিনীকে দিয়ে কাজ করাতে হবে। আদালতে রিপোর্ট জমা পড়ছে, কিন্তু বাস্তবে কোনও কাজ হচ্ছে না’, রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার। ‘বিক্ষোভের জন্য বিদ্যুৎ বন্ধ করা সম্ভব হয়নি। কলকাতা পুরসভার কাছে সাহায্য চেয়েও পাওয়া যায়নি’, আদালতে দাবি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির।’যে ৫০৫টি বেআইনি নির্মাণ ভাঙার কথা বলা হয়েছিল সেগুলির কী হল? জেলাশাসকের কাছেও সাহায্য চেয়ে পাইনি, দাবি EKWMA-র আইনজীবীর।…

