জেমিনি AI দিয়ে শাড়ির সাজে দেখছেন নিজেকে? বিপদ ডেকে আনছেন না তো?
সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল জেমিনি এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি। ছবিতে অনেকেই নিজেকে লাল রঙের ফিনফিনে শাড়িতে সাজিয়ে তুলছেন। এর জন্য নিজের একটি ছবি আপলোড করে, একটি নির্দিষ্ট কমান্ডও দিতে হচ্ছে। কিন্তু এই ট্রেন্ড আপনার ছবিগুলির নিরাপত্তা নিয়ে কোনও বিপদ ডেকে আনবে না তো? “ন্যানো ব্যানানা” গুগলের জেমিনি ন্যানো মডেলের উপর নির্মিত একটি এআই ফটো-এডিটিং টুল। এটি সাধারণ সেলফিগুলিকে আকর্ষণীয় থ্রিডি মূর্তি-শৈলীর প্রতিকৃতিতে পরিণত করে। চকচকে প্লাস্টিকের মতো ত্বক, বড় আকারের অভিব্যক্তিপূর্ণ চোখ এবং কৌতুকপূর্ণ কার্টুনিশ ছবি বানিয়ে দেয়…

