WhatsApp: ভারতে খড়্গহস্ত হোয়াটসঅ্যাপ, ব্যান হয়েছে ৯৯ লক্ষ অ্যাকাউন্ট! এরপর কি আপনি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোয়াটসঅ্যাপ, তাদের একটি মাসিক রিপোর্ট প্রকাশ করল। যেখানে লেখা আছে তারা ১ জানুয়ারী, ২০২৫ থেকে ৩০ জানুয়ারী, ২০২৫ এর মধ্যে প্রায় ৯৯ লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করেছে। মূলত জালিয়াতি, স্প্যাম, প্রতারণামূলক কার্যকলাপের মোকাবিলা করতেই সক্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। সংস্থা জানিয়েছে, ব্যবহারকারীরা যদি সংস্থার নিয়ম লঙ্ঘন করেন তাহলে জারি হতে পারে আরও নিষেধাজ্ঞার পরিমাণ। হোয়াটসঅ্যাপের নতুন রিপোর্ট Rule 4(1)(d) এবং Rule 3A(7) -এ বলা হয়েছে সংস্থার নিয়ম সকল ব্যবহারকারীকে মেনে চলতে হবে। সংস্থার লক্ষ্য ব্যবহারকারীদের…

