WhatsApp-এ এবার স্যুইচ ক্যামেরা মোড; কী লাভ হতে চলেছে ইউজারদের?
Meta মালিকানাধীন WhatsApp তার বিটা টেস্টারদের জন্য এক নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। বলাই বাহুল্য, আপাতত এই ফিচার নির্দিষ্ট কিছু ইউজারের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে তার সুযোগ নিতে পারবেন দুনিয়া জুড়ে এই মেসেজিং অ্যাপের সব উপভোক্তাই। বলা হচ্ছে যে এবার WhatsApp যে ফিচারটি নিয়ে এল, তার মূল লক্ষ্য ক্যামেরার ব্যবহার। স্পষ্ট করে প্রযুক্তির ভাষায় বললে একে বলতে হয় ক্যামেরা মোড ফিচার। আর কার্যকারিতার দিকে দৃষ্টি রাখলে স্যুইচ ক্যামেরা মোড বলাই উচিত হবে। টেক-স্যাভি যাঁরা, তাঁদের এতক্ষণে বিষয়টা…

