পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
ত্রিনিদাদ: পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ২৫ জুলাই (শনিবার) থেকে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। কিন্তু সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের ফাস্টবোলার আলজারি জোসেফ (Alzarri Joseph) খেলতে অস্বীকার করেছেন! দলের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেছেন যে, এটি তাঁর দলের জন্য একটি বড় ক্ষতি। প্রথম ম্যাচটি ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলা হবে। সিরিজ শুরুর আগে আলজারি জোসেফকে নিয়ে স্যামি বলেছেন, “জোসেফ দলে খেলতে অস্বীকার করেছে। এটাই বাস্তব। ওকে নির্বাচন করা হয়েছিল। ও এখন চোট থেকে সেরে উঠছে এবং…

