Haiti: ভয়াবহ বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধস! মৃত্যু কমপক্ষে ৪২, নিখোঁজ বহু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর নানা দিকে নানা প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেই চলেছে। এবার হাইতি। হাইতিতে ভারী বৃষ্টির জেরে সেখানে বন্যা হয়েছে। ভয়াবহ ভূমিধসও হয়েছে। এসবের জেরে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১১ জন। হাইতির জনসুরক্ষা-বিষয়ক কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। রাষ্ট্রসংঘের অন্য একটি তথ্য জানাচ্ছে, বন্যার আগেই হাইতির প্রায় অর্ধেক মানুষের মানবিক সহায়তার দরকার ছিল। গত পাঁচ বছরে যে-সংখ্যাটি অন্তত দ্বিগুণ হয়েছে। এমনিতেই হাইতি খুব উপদ্রুত একটি অঞ্চল। ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশটিতে নানা সংকট। অর্থনৈতিক দুরবস্থা, রাজনৈতিক…

