উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
লন্ডন: উইম্বলডনের (Wimbledon 2026) ফাইনালে কে জিতবেন? পুরুষদের উইম্বলডনের খেতাব জয়ের সম্ভাব্য দাবিদার হিসেবে জ্যানিক সিনারকে বেছে নিলেন শুভমন গিল। সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছিলেন ইতালির টেনিস তারকা। তিন সেটের লড়াইয়ে একপেশে জয় ছিনিয়ে নিয়েছিলেন সিনার। সেই ম্য়াচ দেখতে গ্যালারি ছিলেন শুভমন। অন্য সেমিফাইনালে আলেকজান্ডার জেভেরেভ হারিয়ে দিয়েছিলেন ব্রিটেনের আর্থার ফেরিকে। সেই ম্য়াচও গ্যালারিতে বসে দেখেছিলেন ভারতীয় ক্রিকেট দলের ওয়ান ডে ও টেস্ট ফর্ম্য়াটের ক্যাপ্টেন শুভমন গিল। জিও হটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে গিল জানিয়েছেন, ‘আমি সিনারের…

