Elon Musk on a Date: এলনের মতো মানুষ ডেটে গিয়ে সুন্দরী তরুণীকে কী করে এই কথাটি জিগ্যেস করলেন…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাস্ক-ময় বিশ্ববাণিজ্যসংবাদ। সব সময়েই মাস্ক খবরে। ট্যুইটারের মালিকানা কেনার পর থেকেই এলন মাস্ক নানা কারণে সংবাদের শিরোনামে। ট্যুইটারের দায়িত্ব নিয়েই ব্যাপক হারে কর্মীছাঁটাই করেছেন। ট্যুইটারে চালু করছেন আজব সব নিয়ম। তবে এবার একেবারে ভিন্ন কারণে ফের খবরের শিরোনামে এলন। এবারে এলনের একটি সাক্ষাৎকারের ভিডিয়ো নিয়ে সাড়া পড়ে গিয়েছে। এরই জেরে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন বিশ্বের অন্যতম ধনী এই ব্যক্তি। নেটপাড়ায় নানা আলোচনার বন্যা তাঁকে নিয়ে। ভিডিয়োটিতে কলেজজীবনে একবার ডেটে যাওয়ার কথা বলেছেন এলন। আর…

