যে কোনও স্মার্টফোনকে করে তুলুন ওয়্যারলেস চার্জিং ফোন, সঙ্গে রাখুন এই ডিভাইসটি
Wireless Charge: বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনেই ওয়্যারলেস চার্জিংয়ের ফিচার রয়েছে। এতে চার্জ করার জন্য আলাদা ভাবে কোনও তারের প্রয়োজন নেই। চার্জিং প্যাডের উপরে রেখে এই স্মার্টফোনগুলিকে খুব সহজেই চার্জ করা যায়। কিন্তু এই মুহূর্তে এই ফিচারটি শুধুমাত্র ব্যয়বহুল এবং প্রিমিয়াম স্মার্টফোনের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে যাঁদের এই ফিচারযুক্ত স্মার্টফোন নেই তাঁরাও কিন্তু এই ফিচার ব্যবহার করতে পারেন। এর জন্য কেবলমাত্র একটি ডিভাইসের প্রয়োজন হবে। এই ডিভাইসটি অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই কিনতে পাওয়া যায়। এর সাহায্যে স্মার্টফোন ব্যবহারকারীরা যে কোনও বাজেটের…

