Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
”গত তিন বছরে কোনও উন্নতি হয়নি”,ফের আইসিসি টুর্নামেন্টে হরমনপ্রীতদের ব্যর্থতায় ক্ষুব্ধ মিতালি
”গত তিন বছরে কোনও উন্নতি হয়নি”,ফের আইসিসি টুর্নামেন্টে হরমনপ্রীতদের ব্যর্থতায় ক্ষুব্ধ মিতালি

মুম্বই: এশিয়া কাপের ফাইনালের শ্রীলঙ্কার বিরুদ্ধে হার। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের (Womens T20 World Cup 2024) গ্রুপ পর্বে দু ম্য়াচ হেরে সেমির দৌড় থেকে ছিটকে যাওয়া। গত কয়েক বছরে বড়বড় টুর্নামেন্টে একের পর এক ব্যর্থতাই সঙ্গী হয়েছে মহিলা ভারতীয় ক্রিকেট দলের। হরমনপ্রীতদের (Harmanpreet Kaur) পারফরম্য়ান্সে ক্ষুব্ধ ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন মহিলা ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ (Mithali Raj)। তিনি এমনটাও বলছেন যে ভারতীয় মহিলা ক্রিকেট দলের গত তিন বছরে কোনও উন্নতি হয়নি। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল…

Read More

আক্রমণাত্মক বোলিং রেনুকা, শ্রেয়াঙ্কাদের, নাগাড়ে উইকেট হারিয়েই চলেছে পাকিস্তান
আক্রমণাত্মক বোলিং রেনুকা, শ্রেয়াঙ্কাদের, নাগাড়ে উইকেট হারিয়েই চলেছে পাকিস্তান

টুর্নামেন্টের অন্য়তম ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই বিপর্যয়। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women’s T20 World Cup 2024) নিজেদের প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় ভারতীয় মহিলা দল (Indian Women’s Cricket Team)। ১৬০ রান তাড়া করতে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় হরমনপ্রীতদের ইনিংস। তাই হতাশাজনক এই হারের পর দ্বিতীয় ম্য়াচে এমনিই জয়ের দৃঢ় সংকল্প নিয়ে মাঠে নামবে ভারত। উপরন্তু, ম্যাচটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND v PAK)। হরমনপ্রীতদের সামনে পাকিস্তান ম্যাচ কিন্তু একেবারেই সহজ হবে…

Read More

ব্যাটিংয়ে ভরাডুবি, নিউজ়িল্যান্ডের কাছে লজ্জার হার দিয়ে অভিযান শুরু ভারতের
ব্যাটিংয়ে ভরাডুবি, নিউজ়িল্যান্ডের কাছে লজ্জার হার দিয়ে অভিযান শুরু ভারতের

দুবাই: নিউজিল্যান্ডের মতোই ইনিংসের শুরুটা হয়েছিল বাউন্ডারি মেরে। প্রথম বলেই চার, ভারতের ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছিলেন, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়বে ভারত (IND vs NZ)। হল উল্টো। ১৬০ রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেটে হারিয়ে ১০২ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। ৫৮ রানে ম্যাচ হেরে মহিলাদের টি-২০ বিশ্বকাপে (Womens T20 World Cup) অভিযান শুরু করল ভারত। তাঁরা যে আগ্রাসী মানসিকতা নিয়ে টি-২০ বিশ্বকাপে (Womens T20 World Cup 2024) নামছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রথম ওভারেই তা স্পষ্ট করে দিয়েছিলেন নিউজ়িল্যান্ডের ওপেনার…

Read More

ICC: ‘লড়াই চলবে…’ আইসিসির যৌন ফতোয়ায় শেষ কেরিয়ার! অবসর প্রথম ট্রান্স ক্রিকেটারের
ICC: ‘লড়াই চলবে…’ আইসিসির যৌন ফতোয়ায় শেষ কেরিয়ার! অবসর প্রথম ট্রান্স ক্রিকেটারের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি-র (ICC) বোর্ড মিটিং হয়ে গেল আহমেদাবাদে। গত মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, সবরমতী নদীর ধারে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্য়ে ছিল মহিলা ক্রিকেটে রূপান্তরকামীদের খেলায় নিষেধাজ্ঞা। আইসিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হওয়া কোনও ক্রিকেটারকে মহিলাদের ক্রিকেটে অংশ নিতে দেওয়া হবে না। আইসিসি এও বলে দিয়েছে যে,বয়ঃসন্ধিকালে পৌঁছনোর পর কোনও পুরুষের লিঙ্গ পরিবর্তনের জন্য় চিকিৎসা বা অস্ত্রোপচারকেও মান্যতা দেবে না আইসিসি। আরও সহজ করে বললে পুরুষের পক্ষে নির্দিষ্ট বয়সের পর…

Read More