Neeraj Chopra World Championships: আটে শেষ করে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়, ৭ বছরে এই প্রথমবার পদকহীন নীরজ চোপড়া!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নীরজ চোপড়া (Neeraj Chopra) অলিম্পিক্স সোনা-রুপো না পেলে হয়তো, বহু দেশই জানতেই পারত না যে ভারতেও জ্যাভলিন থ্রোয়াররা আছেন। কিংবদন্তি নীরজের ঐতিহাসিক কৃতিত্বের পরেই এই দেশে জ্যাভলিন বিপ্লব হয়েছে। নীরজের ধারাবাহিক বর্শামঙ্গলে আচমকাই অপ্রত্যাশিত ছন্দপতন। গতবারের চ্যাম্পিয়ন নীরজের বৃহস্পতিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল! নিয়তির কী অদ্ভুত ফের! টোকিয়োর অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় মিটে হতাশাজনক আটে শেষ করে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেন নীরজ। নিয়তির কী অদ্ভুত ফের। ঠিক যে…

