অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই করোনা আক্রান্ত বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত অজয় বাঙ্গা
নয়া দিল্লি : করোনায় আক্রান্ত বিশ্ব ব্যাঙ্কের (World Bank) প্রেসিডেন্ট পদে মনোনীত অজয় বাঙ্গা (Ajay Banga)। বিশ্বজুড়ে সফর করছেন তিনি। এর মধ্যে এসে পৌঁছেছেন নয়া দিল্লিতে। এখানে তাঁর রুটিন পরীক্ষার সময় সংক্রমণ ধরা পড়ে। আপাতত তিনি আইসোলেশনে আছেন বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে অজয় বাঙ্গার বৈঠক বাতিল করা হয়েছে। থমকে কর্মসূচি- গত দুই সপ্তাহ ধরে ইনফ্লুয়েঞ্জা ও করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধির ছবি দেখা গেছে দেশে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের…

