বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ২৫ অগাস্ট থেকে, ইডেন ম্যাচের টিকিটের তারিখ জেনে নিন
কলকাতা: একদিনের বিশ্বকাপের ৯টি ম্যাচের দিন বদল করেছে আইসিসি। বিশ্বকাপের সময় ভারতে উৎসবের মরশুম। নবরাত্রি, কালীপুজো, দুর্গাপুজোর সময় এবার বিশ্বকাপ। তাই কিছুটা বাধ্য হয়েই ৯টি ম্যাচের সূচি বদল করতে হয়েছে। এরই মধ্যে জানানো হয়েছে, ২৫ অগাস্ট থেকে একদিনের বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করা হবে। তবে সব ম্যাচের টিকিট একসঙ্গে বিক্রি করা হবে না বলে জানানো হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হবে সবার শেষে। সেমিফাইনাল এবং ফাইনাল পাওয়া যাবে সবার শেষে। জেনে নিন কবে, কোন ম্যাচের টিকিট…

