লকডাউনে ৮০ কোটি মানুষকে খাদ্যশস্য দিয়েছিলেন মোদি, দোহায় উপরাষ্ট্রপতি ধনখড়
#কাতার: কাতারে বিশ্বকাপের উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। রবিবার তাঁকে দেখা যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলি থানি ও অন্যান্য অতিথিদের সঙ্গে। বিশ্বকাপের উদ্বোধনে ভারতের প্রতিনিধি হিসেবেই আমন্ত্রিত ছিলেন তিনি। ২০ তারিখ ২ দিনের জন্য দোহায় এসেছিলেন উপরাষ্ট্রপতি। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও কাতারের প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করেন ধনকড়। বিশ্বকাপ উদ্বোধনের অনুষ্ঠানে তিনি বলেন, ” লকডাউনের সময় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন, ৮০ কোটির বেশি দেশাবাসীকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। ২০২০ সালের ১ এপ্রিল এই স্কিমটি শুরু হয়,…

