আমেরিকায় পর পর নিখোঁজ বিজ্ঞানীরা! অন্য জগতে হারিয়ে যাওয়া? নাকি… ক্রমশ বাড়ছে রহস্য
নয়াদিল্লি: আমেরিকায় পর পর নিখোঁজ হয়ে গিয়েছেন বেশ কয়েক জন বিজ্ঞানী। বেশ কয়েক জনের দেহও উদ্ধার হয়েছে। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যে আরও একজনের অন্তর্ধান ঘিরে রহস্য দানা বাঁধছে। কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণায় যুক্তছিলেন তিনিও। তিনি একজন অবসরপ্রাপ্ত HVAC (হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং) টেকশিনিয়ান। পৃথিবী থেকে তিনি Another Dimension বা সমান্তরাল মহাবিশ্বে প্রবেশ করেছেন বলে দাবি। আর সেই নিয়েই পরিস্থিতি সরগরম এই মুহূর্তে। পর পর নিখোঁজ বিজ্ঞানী আমেরিকার Los Alamos National Laboratory-তে কর্মরত ছিলেন ৭৮ বছর বয়সি অ্যান্টনি চাভেজ।…

