প্রধানমন্ত্রীর বাড়ির লাগোয়া ফুটপাথে খেলরত্ন আর অর্জুন পুরস্কার ফেলে এলেন ভিনেশ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বজরং পুনিয়া (Bajrang Punia), বীরেন্দর সিং (Virender Singh) ফিরিয়েছেন পদ্মশ্রী পুরস্কার (Padma Shri)। এবার সেই পথেই ভিনেশ ফোগাট ( Vinesh Phogat)। তিনি নিজের খেলরত্ন পুরস্কার এবং অর্জুন পুরস্কার ফিরিয়ে দিলেন। ভিনেশ তিন দিন আগে ঘোষণা করেছিলেন যে তিনি তার পুরষ্কার ফিরিয়ে দেবেন৷ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিজনেস পার্টনার সঞ্জয় সিং সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান হতেই প্রতিবাদের আগুন আবার জ্বলে ওঠে। সঞ্জয় সিং সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান হওয়ার পর বড় সড় ঘোষণা করেছিলেন বজরং পুনিয়া। জানিয়েছিলেন, পদ্মশ্রী পুরস্কার…

