Yamaha XSR155 : ইয়ামাহা-র দুর্দান্ত বাইক, ভারতে আসতেই ‘হিট’! অনেকদিনের অপেক্ষা ছিল বাইকারদের, এতদিনে হাতের নাগালে
Yamaha XSR155-এ কোন শক্তিশালী ইঞ্জিন রয়েছে Yamaha XSR155-এ একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা এর R15 এবং MT-15-এও আছে। এটি একটি ১৫৫cc সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন যা VVA (ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন) প্রযুক্তিতে সজ্জিত। এই ইঞ্জিনটি পাওয়ার আউটপুটের দিক থেকে অত্যন্ত শক্তিশালী, ১০,০০০ rpm-এ সর্বোচ্চ ১৮.৪ hp শক্তি এবং ৭৫০০ rpm-এ সর্বোচ্চ ১৪.২ Nm টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি ৬-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত, যার মধ্যে একটি স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচও রয়েছে। এই ক্লাচটি গিয়ারশিফটিংকে মসৃণ করে এবং উচ্চ গতিতে ডাউনশিফটিং করার সময় চকা…



