তরুণ ভারতীয় তারকার সঙ্গেই জড়িয়েছেন ম্রুনাল! ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গেই নায়িকার ভিডিয়ো ভাইরাল
তরুণ ভারতীয় তারকার সঙ্গেই নাম জড়াল অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের! ভাইরাল ভিডিয়ো ছাড়াও রীতিমতো চর্চায় দুয়ের বয়সের ফারাক। রইল ভিডিয়ো। জেনে নিন ঠিক কী চলছে… জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিকেটের সঙ্গে বলিউডের কানেকশন কিন্তু বেশ পুরনো। মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা হয়ে যুবরাজ সিং ও হেজেল কিচ। এরকম আরও অনেক জুটিই রয়েছে তালিকায়। এবার সেই তালিকায় জুড়তে চলেছেন ম্রুনাল ঠাকুর ও ভারতীয় দলের ২৪ বছরের তারকা যশস্বী জয়সওয়াল? বান্দ্রার এক ক্যাফেতে…

)