‘যাত্রী সাথী’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
কলকাতা: পশ্চিমবঙ্গে ডিজিটাল গণপরিবহণ পরিষেবাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতর (DoIT&E)-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ (MoU) হয়েছে সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেড (ভারত ট্যাক্সি)। রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ করল শুভেন্দু অধিকারীর সরকারের। ‘ভারত ট্যাক্সি’-র সঙ্গে জুড়ল ‘যাত্রী সাথী’, এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় সরকারি সহায়তায় চলা এই অ্যাপ ক্যাব প্ল্যাটফর্মের সঙ্গে মউ স্বাক্ষর রাজ্যের তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন দফতরের। ‘যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার্থে সরকারের পদক্ষেপ’, বাইক ট্যাক্সি…

