International Yoga Day: মলদ্বীপে ভারতীয় দূতাবাসের যোগ ব্যায়ামের অনুষ্ঠানে হামলা, কাঁদানে গ্যাস পুলিসের
নিজস্ব প্রতিবেদন: মলদ্বীপের রাজধানী মালে-তে এক যোগ ব্যায়াম-এর অনুষ্ঠানে আক্রমণ চালাল একদল দুষ্কৃতী। মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে মলের এক স্টেডিয়ামে একটি যোগ ব্যায়ামের আসরের আয়োজন করে ভারতীয় দূতাবাস। দুষ্কৃতীদের হামলায় সেখানে পরিস্থিতি এতটাই উত্তেজক হয়ে ওঠে যে পুলিসকে কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে করতে হয়। মঙ্গলবার সকালে মলের ওক স্টেডিয়ামে ওই য়োগ ব্যায়ামের অনুষ্ঠানে যোগ দেন ১৫০ জন। ছিলেন দূতাবাস কর্মী ও কূটনীতিকরা। আচমকাই সেখানে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। তারা যোগে অংশগ্রহণকারীদের উপরে চড়াও হয়, স্টেডিয়ামে ভাঙচুর চালায়। অনুষ্ঠানে…

