কাঁধের বাঁকের একদিকে মা, অন্যদিকে গঙ্গাজল ; ‘শ্রবণ পিতৃভক্তি নাটক’-এর কথা মনে করালেন যুবক !
হরিদ্বার : ‘শ্রবণ পিতৃভক্তি নাটক’-এর কথা মনে আছে ? যা শৈশবে মহাত্মা গাঁধীকে অনুপ্রাণিত করেছিল । সেখানে শ্রবণের তাঁর বাবা-মা-কে ভক্তির কথা বলা আছে। দৃষ্টিশক্তিহীন বাবা-মাকে তিনি কাঁধে করে তীর্থযাত্রায় নিয়ে গিয়েছিলেন। যে ভক্তিকথা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনারই প্রতিচ্ছবি দেখা গেল কানওয়ার যাত্রায়। জুলাইয়ের ৪ তারিখ থেকে শুরু হয়েছে কানওয়ার যাত্রা (Kanwar Yatra 2023)। ১৫ জুলাই পর্যন্ত তা চলবে। ধর্মীয় এই সমাবেশে এ বছর আনুমানিক ২০ লক্ষ শিবভক্ত যোগ দেবেন। বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কানওয়ারা যাত্রায় যোগ…

