জোমাটোতে বিনা বেতনে চাকরি, আবেদন ১৮,০০০, কুড়ি লাখ চাওয়া নিয়ে নয়া সাফাই সিইওর
জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল। এক বছর বেতন ছাড়াই চিফ অফ স্টাফ নেওয়ার কথা বলেছিলেন তিনি।এমনকী সেই ব্যক্তিকে উলটে ২০ লাখ দিতে হবে। এমন ঘোষণায় চমকে গিয়েছিলেন অনেকেই। তবে ঘোষণার পরেই সমালোচনার মুখে পড়েন তিনি। আর শেষ পর্যন্ত তিনি এবার বলছেন, তাঁর চিফ অফ স্টাফের ভূমিকার জন্য সেরা প্রার্থীদের কাছে পৌঁছানোর জন্য কেবল ফিল্টার হিসাবে এই শর্তটি আরোপ করা হয়েছিল। সিইও এক্স- হ্যান্ডেলে লিখেছিলেন যে তাঁর ভবিষ্যতের চিফ অফ স্টাফকে চাকরির প্রথম বছরের জন্য কোনও বেতন দেওয়া হবে না এবং…

