কেরলে দাঁড়িয়ে থাকা লরিতে গাড়ির ধাক্কা ! তামিলনাডুর ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু
গাড়িটি গুরুভায়ুর থেকে কোদুঙ্গাল্লুরের দিকে যাওয়ার সময় রাত প্রায় ১১টা ৪০ মিনিটে কৈপামঙ্গলমের (Kaipamangalam) পানাম্বিক্কুন্নুতে (Panambikkunnu) এই দুর্ঘটনা ঘটে। তিরুঅনন্তপুরম: কেরলের ত্রিশূর জেলায় শুক্রবার গভীর রাতে হাইওয়ের উপর দাঁড়িয়ে থাকা একটি লরিতে তাঁদের গাড়ি ধাক্কা মারায় তামিলনাড়ুর আট ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। শুক্রবার রাত প্রায় ১১টা ৪০ মিনিট নাগাদ কৈপামঙ্গলমের পানাম্বিক্কুন্নুতে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি গুরুভায়ুর থেকে কোদুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িতে থাকা আটজনই দিণ্ডিগুলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিলেন। গাড়িটির নম্বর ছিল…





)




