Covid Blast in Bihar: পাশের রাজ্যেই কোভিড-বিস্ফোরণ! পশ্চিমবঙ্গ কি আদৌ নিরাপদ?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাজ্যটি কাঁপছে কোভিডে। পশ্চিমবঙ্গ কি বিপদ থেকে খুব দূরে? চিনে কোভিড বিস্ফোরণের মধ্যেই বিহারে কোভিডের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। সেখানে আসা বিদেশিদের করোনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গিয়েছে। এরপরই আতঙ্ক ছড়িয়েছে। বিহারের গয়া, পাটনা, দ্বারভাঙায় এই বিদেশিদের করোনা ধরা পড়েছে। সোমবার বিহারের গয়ায় সাত বিদেশির শরীরে কোভিড-১৯-এর উপস্থিতির প্রমাণ মেলে। আর সব মিলে বিহারে ১১ জন কোভিড পজিটিভের উপস্থিতি জানা গিয়েছে। যেসব বিদেশির শরীরে কোভিড পজিটিভের উপস্থিতি মিলেছে, তাঁদের…










