Mosambi Juice Drip to Dengue Patient: প্লাজমার বদলে মুসাম্বির রস! ব্লাড ব্যাঙ্কের রক্ত নিয়ে মৃত্যু ডেঙ্গি রোগীর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াগরাজে একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর তদন্তে নেমে পড়ল যোগী রাজ্যের পুলিস। অভিযোগটি মারাত্মক। প্রয়াগরাজের এক পরিবারের দাবি, ডেঙ্গি রোগীর জন্য তারা নিকটবর্তী ব্লাড ব্যাঙ্ক থেকে প্লাজমা এনেছিলেন। কিন্তু প্লাজমার পাউচে প্লাজমার পরিবর্তে ভরে দেওয়া হয়েছিল মুসাম্বির রস। সেই জুস নিয়েই মৃত্যু হয়েছে তাদের রোগীর। এমনটাই দাবি করা হয়েছে একটি ভিডিয়োতে। ওই দাবি নিয়ে আইজি রাকেশ সিং সংবাদসংস্থাকে জানিয়েছেন, ডেঙ্গু রোগীকে ভুয়ো প্লাজমা দেওয়ায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে তদন্ত শুরু…










