Yogi Adityanath: অযোধ্যায় তৈরি হয়ে গেল যোগী মন্দির, রোজ সন্ধেয় চলছে মুখ্যমন্ত্রীর পুজো
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশে এবার শুরু হয়ে গেল যোগী আদিত্যনাথের পুজো। অযোধ্যায় প্রয়াগরাজ-অযোধ্যা হাইওয়ের উপরে ভরতকুন্ডে যোগী আদিত্যনাথের নামে তৈরি হয়েছে একটি মন্দির। সেখানেই রামরূপে তাঁকে পুজো করছেন মানুজন। রোজ সন্ধেয় আদিত্যনাথের পুজো চলছে। প্রসাদও বিলি হচ্ছে। ওই মন্দিরে রয়েছে গেরুয়া বসন যোগী আদিত্যানাথের বিগ্রহ। ঠিক রামের মতো তাঁর হাতেও রয়েছে ধনুক। রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রায় দেবতা জ্ঞান করা নতুন কিছুই নয়। তবে এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর নামে আস্ত ওই মন্দিরই তৈরি করে ফেলেছেন প্রভাকর মৌর্য নামে এক…









