স্বামী আগে নারী ছিলেন, বিয়ের ৮ বছর পর ভয়ঙ্কর সত্যি স্ত্রীর সামনে
নয়াদিল্লি : বিয়ের আট বছর পরে গুজরাতের ভাদোদরার বাসিন্দা এক গৃহবধূ জানতে পারলেন তাঁর স্বামী এক সময়ে নারী ছিলেন৷ ৪০ বছর বয়সি ওই মহিলার অভিযোগ, তিনি জানতেই না তাঁর স্বামী অস্ত্রোপচার করে নারী থেকে পুরুষ হয়েছেন৷ গোত্রী থানায় এই মর্মে অভিযোগও দায়ের করেছেন তিনি৷ তাঁর অভিযোগ, তাঁর স্বামী বিরাজ বর্ধনের নাম আগে ছিল বিজেয়তা৷ তিনি অস্ত্রোপচার করে নারী থেকে পুরুষে রূপান্তরিত হন৷ এফআইআর-এ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারিণী৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন বছর নয়েক আগে একটি ম্যাট্রিমনিয়াল…










