‘সরকার চায় কাঁচা সব্জি খেয়ে বাঁচুক মানুষ?’ কাঁচা বেগুন কামড়ে প্রতিবাদ কাকলির!
#নয়াদিল্লি : মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় লোকসভায় কাঁচা বেগুনে কামড় দিয়ে অভিনত প্রতিবাদ জানালেন তৃণমূলের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, গ্যাসের দাম আকাশছোঁয়া বৃদ্ধি করে দেশের মানুষকে কাঁচা সব্জি খেতে বাধ্য করছে মোদি সরকার। এরপরেই কাঁচা বেগুন কামড়ে প্রতিবাদ জানান তিনি। হাসিতে ফেটে পড়েন বিরোধী সাংসদরা এবং টেপিল চাপড়ে বাকি সাংসদরা তাঁকে সমর্থন জানান। তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, বাজেট অধিবেশনের ২৭ দিন এবং চলতি বাদল অধিবেশনের দু সপ্তাহ লাগাতার দাবি জানানোর পর এতদিনে মূ্ল্যবৃদ্ধি নিয়ে আলোচনায় রাজি…









