“পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাজমহলের জন্য”: আসাদউদ্দিন ওয়াইসি
#নয়াদিল্লি: শাহজাহান যদি তাজমহল তৈরি না করতেন, তাহলে এই সময় পেট্রোলের দাম প্রতি লিটারে ৪০ টাকা হত! সমস্ত সমস্যায় সংখ্যালঘুদের বিষয় টেনে আনার জন্য বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই ব্যঙ্গাত্মক আক্রমণ করলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। দেশের সব সমস্যার জন্য শাসক দলকে মুঘল ও সংখ্যালঘুদের দোষারোপ করছে বলে অভিযোগ করে ওয়াইসি একটি জনসভায় বলেন, “দেশের তরুণরা বেকার, মুদ্রাস্ফীতি বাড়ছে, ডিজেল প্রতি লিটার ১০২ টাকায় বিক্রি হচ্ছে! নিশ্চয়ই আওরঙ্গজেবই এই সবের জন্য দায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন। বেকারত্বের জন্য…










