ভাইরাল ভিডিও: ৫ বছরের শিশুকে হাত পা বেঁধে দুপুরের রোদে ছাদে ফেলে শাস্তি মায়ের!
#নয়াদিল্লি: অমানবিক! অপরাধ, হোমওয়ার্ক না করা। শাস্তি? দুপুরের তপ্ত রোদে হাত পা বেঁধে ছাদে ফেলে রাখা! অকল্পনীয় এই শাস্তির ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতে! নাবালিকা ওই কন্যার হাত পা বাঁধা অবস্থায় ছটফট করতে থাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তারপর, বুধবার দিল্লি পুলিশ জানিয়েছে পাঁচ বছর বয়সী ওই শিশুটির পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ২ জুন দিল্লির খাজুরি খাস এলাকায়। পাঁচ বছরের ওই শিশু হোমওয়ার্ক করেনি বলে তার মা মেয়ের হাত-পা বেঁধে তাকে ছাদের প্রচণ্ড রোদের…









