ডলারের তুলনায় টাকার দামে সর্বকালীন পতন, ৭৮–এ নেমে এসেছে ভারতীয় মুদ্রা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা
টাকার সর্বকালের পতন গত সপ্তাহের তুলনায় টাকা ২১ পয়সা কমে গিয়েছে গ্রীনব্যাকের বিপরীতে। অন্যদিকে, সোমবার ভারতের বেঞ্চমার্ক ১০ বছরের বন্ডের ফলন তিন বছরেরও বেশি সময়ে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। টাকার এই সর্বকালের পতনের পিছনে বিশেষজ্ঞরা একাধিক কারণকে দায়ি করেছে। পিএমএস হেম সিকিউরিটির প্রধান মোহিত নিগম এ প্রসঙ্গে বলেছেন, ‘এই খারাপ অবস্থার পিছনের কিছু কারণের মধ্যে রয়েছে গত কয়েক মাস ধরে ক্রমাগত এফআইআই বিক্রি, বন্ডের ক্রমবর্ধমান ফলন, তেলের দাম বৃদ্ধি এবং আগামী ত্রৈমাসিকের জন্য মুদ্রাস্ফীতির চাপ।’ লগ্নিকারীরা রীতিমতো উদ্বিগ্ন টাকার দাম…









