বধূ বেশে ডাকাত! বিয়ের ১২দিন পর পালাল সব গয়না-টাকা নিয়ে,সঙ্গে নিয়ে গেল ননদকেও
#পুষ্কর: কনে যখন ডাকাতরানি! বিয়ে করে কয়েকদিনের মধ্যেই সম্পত্তি নিয়ে শ্বশুরবাড়ি থেকে চম্পট দিল সে৷ বিয়ের ১২ দিন পরই লাখ লাখ টাকার গহনা নিয়ে পালিয়েছে সে,সঙ্গে নিয়ে গিয়েছে তার ১২ বছরের ননদকেও। এখন বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার। গয়না-টাকা খোয়া গেছে ঠিকই, তবে ১২ বছরের মেয়েকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের অভিযোগ৷ আপাতত বাড়ির মেয়েকে নিয়ে ভয় পাচ্ছেন পরিবারের সদস্যরা। পুলিশ মেয়েটির খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। রাজস্থানের পুষ্কর শহরে এই ঘটনাটি ঘটেছে৷ পঞ্চকুন্ড রোডের বাসিন্দা ২৭…










