আপনার-আমার গোপন লগইন নথি ফাঁস, ১৫ কোটি তথ্য় প্রকাশ্য়ে, বিপদে জিমেইল, ফেসবুক ব্যবহারকারীরা !
Cyber Attack : আমাদের গোপন সোশ্য়াল মিডিয়ার পাসওয়ার্ড চলে গেছে হ্যাকারদের হাতে। জিমেল, ফেসবুক, ইনস্টাগ্রামের এই নথি অনলাইনে প্রকাশ্য়ে চলে এসেছে । অন্তত তেমনই অভিয়োগ করেছে এক্সপ্রেসভিপিএন-এর রিপোর্ট। কী বলা হয়েছে রিপোর্টে রিপোর্টে বলা হয়েছে, জিমেল, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং নেটফ্লিক্সের মতো প্রধান ইন্টারনেট পরিষেবাগুলোর ১৪৯ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী অ্যাকাউন্টের লগইন তথ্য অনলাইনে প্রকাশ্য়ে চলে এসেছে। যার মধ্যে ইউজারনেম, পাসওয়ার্ড রয়েছে। এই রিপোর্টটি সাইবার নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলারের গবেষণার উপর ভিত্তি করে তৈরি। যিনি দাবি করেছেন, এই সংবেদনশীল লগইন বিবরণের একটি…









