Cyber Fraud : ১ টাকার পুরনো নোটের দাম ৪৫ লক্ষ টাকা! লোভের বশে বড় ভুল করলেন এক ব্যক্তি, তার পর যা হল…
তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ৭.৯৩ লক্ষ টাকারও বেশি। এই ঘটনার তদন্ত করতে গিয়ে প্রায় ৪৫০টি সাইবার অপরাধের সঙ্গে যুক্ত একটি বড় প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই চক্রের মাধ্যমে প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকার লেনদেন হয়ে থাকতে পারে। কীভাবে প্রতারণার ফাঁদে পড়লেন ওই ব্যক্তি?হায়দরাবাদের এক বাসিন্দার সঙ্গে Facebook-এর মাধ্যমে যোগাযোগ করে প্রতারকরা। তাঁকে বলা হয়, তাঁর কাছে থাকা পুরনো ১ টাকার নোট কিনে নেওয়া হবে ৪৫ লক্ষ টাকায়। বিপুল অর্থ পাওয়ার আশায় তিনি…










