Anupama Parameswaran: মেয়েদের শত্রু মেয়েরাই! ২০ বছরের তরুণীর বিরুদ্ধে অভিনেত্রী অনুপমার সাইবার হেনস্থার মামলা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন আজ সকালে তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লেখেন, সম্প্রতি এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অশালীন ও মিথ্যা তথ্য প্রচার করা হয়। এমনকি সেই অ্যাকাউন্ট থেকে তাঁর বন্ধু ও সহ-অভিনেতাদেরও ট্যাগ করে বিকৃত ছবি ও ভিত্তিহীন অভিযোগ পোস্ট করা হচ্ছিল বেশ কিছু দিন ধরে। পরবর্তীতে তদন্তে জানা যায়, ওই একই ব্যক্তি একাধিক ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তাঁর সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য ছড়াচ্ছিল। কেরালার সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ জানানোর…

