Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

ট্রেনে মোবাইল চুরির পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ হাজার টাকা উধাও! রহস্যের জাল ছিঁড়ল পুলিশ

| No Comments
ট্রেনে মোবাইল চুরির পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ হাজার টাকা উধাও! রহস্যের জাল ছিঁড়ল পুলিশ

মঙ্গলকোট থানার পুলিশ ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার উইংয়ের সহায়তায় শিলা ভারুইয়ের ছেলে সন্দীপ ভারুইয়ের চুরি যাওয়া ৩৯৯৯৮ টাকা উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়।

ট্রেনে মোবাইল চুরির পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ হাজার টাকা উধাও! রহস্যের জাল ছিঁড়ল পুলিশ –প্রতীকী ছবি

রণদেব মুখোপাধ্যায়,কাটোয়া,পূর্ব বর্ধমান: চলতি ট্রেনে মোবাইল চুরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ হাজার টাকা উধাও। সাইবার দুষ্কৃতীদের জাল ছিন্ন করে সেই অর্থ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল মঙ্গলকোট থানার পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার উইংয়ের সহায়তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টাকা ফেরত আনার ঘটনায় স্বস্তি অভিযোগকারীর পরিবারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ৩ জুলাই কাশেমনগরের বাসিন্দা শিলা ভারুই মঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর ছেলে সন্দীপ ভারুইয়ের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৯ হাজার ৯৯৮ টাকা খোয়া গিয়েছে।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মঙ্গলকোট থানার পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার উইংয়ের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে জানা যায়, ২০২৪ সালের ২ জুলাই উড়িষ্যা এলাকায় চলন্ত ট্রেনে পরিযায়ী শ্রমিক সন্দীপ ভারুইয়ের কাছ থেকে কৌশলে মোবাইল ফোনটি চুরি করা হয়। পরে সেই মোবাইল ব্যবহার করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৯,৯৯৮ টাকা তুলে নেওয়া হয়।

তদন্তে আরও জানা যায়, খোয়া যাওয়া অর্থ তিন দুষ্কৃতীর পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি চিহ্নিত করে আইনানুগ প্রক্রিয়া ও আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে সেই অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হয়।

মঙ্গলবার মঙ্গলকোট থানায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসডিপিও কাশীনাথ মিস্ত্রি এবং আইসি লাল্টু ঘোষের উপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার অভিযোগকারী শিলা ভারুইয়ের হাতে উদ্ধার হওয়া ৩৯ হাজার টাকা তুলে দেন।

টাকা ফেরত পেয়ে শিলা ভারুই বলেন, তিনি ভাবতেও পারেননি যে খোয়া যাওয়া অর্থ ফেরত পাবেন। পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

Generated image
(Feed Source: news18.com)
অন্যান্য
, bank account theft, Cyber Crime, cyber wing, mobile theft, money recovery, Police investigation, কাশেমনগর, টাকা উদ্ধার, পরিযায়ী শ্রমিক, পূর্ব বর্ধমান জেলা পুলিশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতি, মঙ্গলকোট থানা, মোবাইল চুরি, রাজীব কুমারcyber fraud recovery, সাইবার উইং, সাইবার প্রতারণা, সাইবার প্রতারণা উদ্ধার

Post navigation

← Salman Khan’s Grandfather: সলমানের বাবা তো সেলিম, আর তাঁর বাবা কে ছিলেন? যিনি ব্রিটিশ শাসিত ভারতে…
Why Golden Horinzon Game Changer Explained: ব্রহ্মসের চেয়েও ক্ষিপ্র! পাকিস্তানের ঘুম ছুটাতে ভারতের হাতে এবার ভয়ংকর ‘মারণাস্ত্র’ গোল্ডেন হরাইজন… কী সেটা? Explained… →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda